Home আলোচিত সেই উপস্থাপিকাকে নিয়ে এবার মুখ খুললেন মীর সাব্বিরের স্ত্রী

সেই উপস্থাপিকাকে নিয়ে এবার মুখ খুললেন মীর সাব্বিরের স্ত্রী

0
853

গত কদিন ধরেই নেট মাধ্যমে ভাইরাল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের একটি ভিডিও। যেখানে অভিনেতা উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ করে বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’।

গত ১১ নভেম্বর মিসেস ইউনিভার্সের মঞ্চে উপস্থাপিকা ইসরাত পায়েলকে মজা করেই কথাগুলো বলেছেন বলে দাবি মীর সাব্বিরের। কিন্তু এ নিয়ে পরবর্তীতে সরব হন পায়েল। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন তিনি। এই ঘটনায় মীর সাব্বিরকে ক্ষমাও চাইতে বলেন।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে মীর সাব্বির তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টির বিস্তারিত ব্যাখাও দেন। বলেন ‘একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে। আমি যেটা বলেছি সেটা তাৎক্ষণিক এবং এর পেছনে কোন উদ্দেশ্য ছিল না। কাউকে হেয় করার জন্য কিছু বলি নাই। সেটা নিশ্চয়ই সকলেই (যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন)’

এবার এ বিষয়ে মুখ খুললেন স্বয়ং অভিনেতা মীর সাব্বিরের স্ত্রী। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সাব্বির একেবারে মজা করে বলেছে কথটি। তখন তো সে (ইসরাত পায়েল) হেসে হেসে কথা বলেছে। তারপরে কেন এই কথাগুলো আসছে, সাব্বির তো এই টাইডের ছেলেই না, ও কেন ড্রেস নিয়ে কথা বলবে।’

এসময় চুমকি আরও জানান, আমার মনে হয়েছে, মেয়েটা যেটা করলো, সেটা একদম উদ্দেশ্যমূলক কাজ করেছে। নিজেকে ভাইরাল করে নিজের পরিচিতি বাড়ানোর চেষ্টা করলো সাব্বিরের উপর দোষ চাপিয়ে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here