ভেঙে গেল অভিনেত্রী স্বাগতার ৬ বছরের সংসার
বছরের একেবারে শেষ সময়ে এসে আরও একটি বিচ্ছেদের খবর এলো। অভিনেত্রী স্বাগতার ৬ বছরের সংসারের ইতি ঘটেছে। চিত্রগ্রাহক স্বামী রাশেদ জামানের সঙ্গে আর নেই তিনি। বিচ্ছেদের খবর স্বাগতা নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। স্বাগতা বলেন, ‘আমাদের বোঝাপড়ায় সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে। কোনোভাবেই আর একসঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না! তাই আমাদের দুই পরিবার মিলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে।’…
