খালেদাকে বিদেশ নিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভে যুবদল
নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর পরিচালনায় বিক্ষোভ…
