নকল ক্যালকুলেটর বিক্রি, ২৭ লাখ টাকা জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট সারওয়ার
নজর২৪ ডেস্ক- পুরান ঢাকার পাটুয়াটুলীর বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক নকল ক্যালকুলেটর জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব পণ্য বিক্রির দায়ে আটটি দোকানকে ২৭ লাখ টাকা জরিমানা ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। …
