কর্নাটকের ঘটনার প্রতিবাদে হিজাব পরে দিল্লিতে ছাত্রীদের বিক্ষোভ
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে একটি সরকারি প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরার ওপরে বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে দেশটির রাজধানী দিল্লিতেও বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরার বিষয়ে বিধিনিষেধের বিরুদ্ধে মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের…
