জায়েদ-নিপুণের দ্বন্দ্ব: আজকেও সমাধান হলো না
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা ও জায়েদ খানের প্রার্থিতা বাতিলের বৈধতা প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য সোমবার দুপুর ২ টায় সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে গতকাল জায়েদের পক্ষে আংশিক শুনানি করা হলে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল।…
