আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জনে ঘি ঢালল তানিয়া বৃষ্টির স্ট্যাটাস
ছোট পর্দার দুই অভিনয়শিল্পী আরশ খান ও তানিয়া বৃষ্টির প্রেমের গুঞ্জন নতুন নয়। মাঝে কিছু দিন আলোচনার টেবিল থেকে দূরেই ছিল সেই গুঞ্জন। এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালল তানিয়া বৃষ্টির একটি ফেসবুক পোস্ট। গতকাল ছিল আরশ খানের জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে তানিয়া লেখেন, ‘তুমি জানো তুমি আমার সব। পার্টনার, বেস্ট ফ্রেন্ড, ঝগড়া, মারামারি…
