রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ নিয়ে অবশেষে বিএনপির সুর বদল
নজর২৪, ঢাকা- নির্বাচন কমিশন গঠনের আলোচনায় না যাওয়ার কথা এতদিন বলে এলেও সেই সংলাপ শুরুর পর ভিন্ন কথা এল বিএনপির পক্ষ থেকে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রপতির কাছ থেকে সংলাপের আমন্ত্রণ পেলে তখন তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর বনানীতে স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণের আয়োজনে শীতার্তদের মাঝে…
