‘অবাধ্য’ ইমরান খানকে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র: রাশিয়া
পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ‘নক গলানোর নির্লজ্জ চেষ্টার’ তীব্র সমালোচনা করেছে রাশিয়া। দেশটি বলছে, ‘অবাধ্য’ ইমরান খানকে শাস্তি দিতে চায় ওয়াশিংটন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার এক বিবৃতিতে এসব বিষয় উঠে আসে। খবর ডনের। মারিয়া জাখারোভা বলেন, “চলতি বছরের ২৩-২৪ ফেব্রুয়ারি মস্কোতে ইমরান খানের সফরের ঘোষণার পরপরই আমেরিকা এবং তাদের পশ্চিমা সহযোগীরা প্রধানমন্ত্রীর উপর…
