মির্জাপুরে দুই ইউনিয়নকে অখন্ড রাখার দাবিতে মানববন্ধন
মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- প্রস্তাবিত নবগঠিত ধলেশ্বরী উপজেলার সাথে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নকে অখন্ড রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আয়োজিত ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশে রাস্তা অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ দিয়ে প্রতিবাদ জানায় বিক্ষুব্ধ জনতা। এ সময় পাকুল্যা-লাউহাটি সংযোগ সড়কে যানজটের দেখা…
