রাজধানীতে মহিলা দলকে রাস্তায় নামতে দিল না পুলিশ!
নজর২৪, ঢাকা- পুলিশের বাধার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করতে পারেনি জাতীয়তাবাদী মহিলা দল। আয়োজন শেষ না করেই ফিরে যেতে হয় তাদের। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার জন্য মানববন্ধন করেন মহিলা দলের নেতা-কর্মীরা। মানববন্ধন শেষে মিছিল করতে চাইলে…
