সীমান্তে আবারও বিএসএফের গুলি, ২ বাংলাদেশি নিহত
নজর২৪, লালমনিরহাট- আবারো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনের মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে আছে। নিহতরা হলেন- উপজেলার লোহাকুচি এলাকার মালগড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. ভাষানি (৪০) ও একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী (৪২)।…
