পররাষ্ট্রমন্ত্রীকে বহিষ্কারের দাবি জানিয়ে সিলেটে ‘ধিক্কার মিছিল’
নজর২৪, সিলেট- সাম্প্রদায়িক সহিংসতা ইস্যুতে দেয়া একটি বক্তব্যের জেরে নিজ নির্বাচনি এলাকাতেই ক্ষোভের মুখে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে শুক্রবার বিকেলে তার বিরুদ্ধে ধিক্কার মিছিল বের করে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে সংগঠনটি। সেখানে মন্ত্রিসভা থেকে পররাষ্ট্রমন্ত্রীকে বহিষ্কারের দাবি জানানো হয়।…
