আরও তিন রুটে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন
ঢাকা- ঢাকা নগর পরিবহনের নতুন তিনটি রুট ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। সোমবার বেলা ৩টায় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভায় এ ঘোষণা দেয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ভার্চুয়াল মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন। সভা শেষে গণমাধ্যমকে এই নতুন তিন…
