প্রতিমাসের ৫ তারিখ ভোর রাতটা আমার জন্য খুব ভয়ংকর: ইরফান সাজ্জাদ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। পর্দায় দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনে স্ত্রী সংবাদ পাঠিকা শারমিন সাজ্জাদের সঙ্গে বেশ ভালোই ছিলেন। কিন্তু চলতি বছরের ২৩ মে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক দুঃসংবাদ দেন শুভাকাঙ্ক্ষীদের। জানান―তাদের ছয় মাসের অনাগত যমজ সন্তান পৃথিবীর আলো দেখতে পায়নি। সে সময় ইরফান জানিয়েছিলেন, আমার স্ত্রী শারমিন সাজ্জাদ দেড় বছর ধরে অসুস্থ।…
