সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল আরও ৮ টাকা
ঢাকা- মিল মালিকদের আবেদনের এক মাস পর তাদের প্রস্তাব মতোই এই দাম বাড়িয়েছে সরকার, যা সোমবার থেকে কার্যকর হবে। রোববার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে নতুন দর কার্যকরের সিদ্ধান্ত হয়। নতুন দাম অনুযায়ী বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১৬৮ টাকা। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন…
