চাবি ছাড়াই মাত্র ১৫ সেকেন্ডে মোটরসাইকেল চুরি করেন তারা!
চাবি ছাড়াই তালা খুলে মোটরসাইকেল স্টার্ট দিতে পারেন তারা। আর এতে সময় লাগে মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ড। আর এ বিদ্যা রপ্ত করেছেন ইউটিউব দেখে। মোটরসাইকেল চুরিতে সিদ্ধহস্ত এমন আট আন্তঃজেলা চোরকে গ্রেপ্তার করেছে চট্রগ্রাম গোয়েন্দা পুলিশ। গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নগরের খুলশী, ডবলমুরিং ও ফেনী জেলার সোনাগাজী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।…
