যুবদলের সভাপতি টুকুর মুক্তিতে বাধা নেই
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিষয়টি জানা গেছে। এর আগে সোমবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জানা গেছে, জামিন আদেশের…
