Home জাতীয় যুবদলের সভাপতি টুকুর মুক্তিতে বাধা নেই

যুবদলের সভাপতি টুকুর মুক্তিতে বাধা নেই

0
273

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিষয়টি জানা গেছে। এর আগে সোমবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

জানা গেছে, জামিন আদেশের পাশাপাশি তাকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এদিন আদালতে টুকুর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও জহিরুল ইসলাম সুমন।

গত বছর ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উস্কানির অভিযোগে গত ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলায় করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here