ইভ্যালির লকারের ‘পাসওয়ার্ড’ দিতে রাসেল দম্পতিকে নির্দেশ
নজর২৪, ঢাকা- আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির কার্যালয়ের লকারগুলোর ‘পাসওয়ার্ড’ দেওয়ার জন্য কারাগারে থাকা প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য আদালতের নিযুক্ত ইভ্যালির নতুন ব্যবস্থাপনা পরিচালক বা তার মনোনীত প্রতিনিধিকে কারাগারে এই দম্পতির সঙ্গে দেখা করার ব্যবস্থা করতেও আইজি প্রিজন্সকে নির্দেশ…
