পাঁচ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দুইবার টিকা পুশ
সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছায় আছিয়া খাতুন নামে এক বৃদ্ধাকে পাঁচ মিনিটের ব্যবধানে করোনার দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। আছিয়া খাতুন উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল হকের স্ত্রী। আছিয়ার পুত্রবধূ রওশন আরা জানান, তার শাশুড়ি ও স্বামীসহ…
