রাজারহাটে রাইফেলের গুলি, ম্যাগাজিন ও চার্জার গার্ড উদ্ধার
আয়াতুল হোসেন জাহিদ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে নয় রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, একটি ম্যাগাজিন এবং একটি চার্জার গার্ড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এসআই শরিফুল ইসলাম, এসআই জহুরুল ইসলাম, এএসআই রাফিউল আমিন সহ পুলিশের একটি টিম টহলরত অবস্থায় রাজারহাট তিস্তা সড়কের অদীতি-সুধী কানন ফিলিং স্টেশনের…
