তিস্তাপাড়ে মুক্তিযোদ্ধার স্ত্রী ঝুপড়ি ঘরে থাকলেও খোঁজ রাখেনা কেউ
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: মুক্তিযুদ্ধে স্বামীকে হারিয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিতে র্দীঘদিন ধরে মানুষের বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করছেন বৃদ্ধা রহিমা বেগম (৭০)। সেই রহিমার খবরও এখন রাখেন না তার সন্তানরা। তিস্তা নদীর বাঁধের উপর টিনের ঝুপড়ি ঘরে তার বসবাস। ওই ঘরের ভিতরে ঢুকে উপরে দেখলে টিনের ছিদ্র দিয়ে সুর্যের আলো দেখা যায়।…
