Home জলবায়ু ও পরিবেশ রাতে শীত বাড়বে, নতুন খবর দিল আবহাওয়া অফিস

রাতে শীত বাড়বে, নতুন খবর দিল আবহাওয়া অফিস

0
398

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলার বদলগাছিতে। আজ (রোববার) সকাল ৬টায় বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল (শনিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে তাপমাত্রা কমলো ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা নিম্নমুখী থাকবে। তবে দুই-একদিন পর থেকে আবারও তাপমাত্রায় স্থিতিশীল অবস্থা বিরাজ করবে। আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কম।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here