Home প্রধান খবর সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী আর নেই

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী আর নেই

0
108
শওকত আলী

নজর২৪, ঢাকা- নবম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাতীয় সংসদের পরিচালক (জনসংযোগ) তারিক মাহমুদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ৮৪ বছর বয়সী কর্নেল শওকত আলী। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ২৯ অক্টোবর তিনি সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) ভর্তি হন। বেশ কয়েদিন ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

 

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ৫ পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও এক কন্যার জনক।

 

পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়। তিনি মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here