Home প্রধান খবর এলপি গ্যাসের দাম বাড়লো ৫১ টাকা, আজ থেকেই কার্যকর

এলপি গ্যাসের দাম বাড়লো ৫১ টাকা, আজ থেকেই কার্যকর

0
158

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ হাজার ২৫১ টাকা, যা আগে ছিল ১ হাজার ২০০ টাকা। আজ বুধবার থেকেই নতুন এ দাম কার্যকর।

বুধবার (০২ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মূল্য বৃদ্ধির ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল। সংবাদ সম্মেলনে বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২৫১ টাকা।

এর আগে অক্টোবর মাসে জন্য গ্রাহক পর্যায়ে ৩৫ টাকা কমিয়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here