Home প্রধান খবর আবারও আশায় বুক বেঁধেছে ইভ্যালির গ্রাহকরা

আবারও আশায় বুক বেঁধেছে ইভ্যালির গ্রাহকরা

0
83

নানা চড়াই-উৎরাই পেরিয়ে আবারও গ্রাহকদের মাঝে ফিরছে আলোচিত-সমালোচিত ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। গ্রাহকদের মধ্যে নিজেদের প্রচার বাড়াতে এরইমধ্যে তাদের ফেসবুক ভেরিফাইড পেইজে বিজ্ঞাপন দিয়েছে, ‘পণ্য নিন, টাকা দিন, উপভোগ করুন আকর্ষণীয় পণ্য!’

জানা গেছে, সম্প্রতি হাইকোর্টে পদত্যাগপত্র জমা দিয়েছে সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন ইভ্যালি পরিচালনা বোর্ড। আবারও চেয়ারম্যান পদে ফিরছেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। তবু সাবেক বোর্ড চেয়ারম্যানের হস্তক্ষেপে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ায় আশায় আছেন গ্রাহকরা।

ইভ্যালির বোর্ডে ফিরছেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। এমন খবরেই তালাবদ্ধ পাওনা খাতার চাবি খুঁজতে শুরু করেছেন গ্রাহকরা।

প্রাইভেট বিশ্বদ্যালয় থেকে সদ্য বিএসসি পাস করা মোহাম্মদ বায়েজিদ তাদেরই একজন। গত বছর এই অনলাইন বিজনেস প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন কয়েক লাখ টাকা। এরপরই হাঁটু জলে ভরাডুবি। প্রায় এক বছর পর সাবেক চেয়ারম্যানের হাতে দায়িত্ব হস্তান্তরের খবরে আবারেও খোয়ানো অর্থ ফেরতের আশা দেখছেন তিনি।

বায়েজিদের মতো হিসাবের পুরোনো খাতা খুলেছেন অনেকেই। নতুন বোর্ডে সাবেকদের যুক্ত করার প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন পাওনাদার ও গ্রাহকরা। পাওনা টাকার কিছুটা হলেও ফেরত পাওয়ার আশায় বুক বাঁধছেন তারা।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট ইভ্যালি পুনরায় চালু করার বিষয়ে নতুন বোর্ডে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন, তার মা ও বোনের স্বামীকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার হিসেবে শামীমার সঙ্গে যুক্ত হয়েছেন তার মা ফরিদা তালুকদার ও ভগ্নিপতি মামুনুর রশীদ। এছাড়া ই-ক্যাব ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে একজন করে প্রতিনিধি স্বাধীন পরিচালক হিসেবে ইভ্যালির পর্ষদে যোগ দিয়েছেন।

২২ সেপ্টেম্বরের বোর্ডসভায় শামীমা নাসরিন, তার মা ও বোনের স্বামী ইভ্যালি পরিচালনার বোর্ড সদস্য হিসেবে অন্তর্ভুক্তের আগেই গত বুধবার (২১ সেপ্টেম্বর) ইভ্যালি থেকে পদত্যাগ করেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড।

সূত্র জানায়, আগামী রোববার থেকে অফিস করবে নতুন পরিচালনা পর্ষদ। আগামী মাসের ১৫ তারিখ থেকে সার্ভার চালু ও পণ্য বেচাকেনা শুরু করতে পারে প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here