শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ১৯ ডিসেম্বর পর্যন্ত

নজর২৪, ঢাকা- করোনা পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। এবার তা আরও বাড়ানো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *