প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে বাদ পড়লেন পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সোমবার সকালে দিল্লি সফরে যাননি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শারী‌রিক অসুস্থতার কার‌ণে শেষ মুহূর্তে তাকে এ সফর বাতিল করতে হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

তবে, অন্য একটি সূত্র বলছে, সম্প্রতি বেশ কিছু বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচিত হন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে ‘শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করেছি’ এমন বক্তব্য দিয়ে সরকারকে বেশি বিব্রতকর অবস্থায় ফেলেন তিনি। তাই এ সফর থেকে তাকে বাদ দেয়া হয়েছে।

এর আগে, এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, রেলপথমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা এবং বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ মোট ১৭১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *