সিঙ্গাপুরে লাইফ সাপোর্টে সেব্রিনা ফ্লোরা

গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। তবে স্বাস্থ্য অধিদফতরের কেউ বিষয়টি নিশ্চিত করে বলছেন না।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের এই শীর্ষ কর্মকর্তার গলব্লাডারে পাথর ধরা পড়ার পর চিকিৎসা নিচ্ছিলেন। এই চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে ভর্তি হয়েছিলেন।

সূত্র জানায়, গত দুই দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে তার এমআরসিপি করা হয়েছিল, তারপর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানান, আগে থেকে কোলানজাইটিস বা বাইলডাক্টে প্রদাহজনিত অসুস্থতার কারণে পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। এতে কিছু জটিলতা দেখা দেওয়ায় সেখানে ভর্তি করা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।

এদিকে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় রোববার বাদ জোহর স্বাস্থ্য অধিদপ্তরে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তার সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *