Home জাতীয় চট্টগ্রামে যাত্রা বিরতি করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে যাত্রা বিরতি করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

0
101

আসিয়ানের এক বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাওয়ার পথে চট্টগ্রামে যাত্রাবিরতি করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।

বুধবার বিকালে বিলাওয়াল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে শুভেচ্ছা জানান বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

বিলাওয়াল ভুট্টো ট্রানজিট স্থান হিসাবে শাহ আমানত বিমানবন্দরে ৪০ মিনিট অবস্থান করেন। দীর্ঘদিনের বিরতির পর পাকিস্তানি কোনো মন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশের মাটিতে নামা।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ওই খবরের সঙ্গে দুই মন্ত্রীর সাক্ষাৎ ও আলাপচারিতার একাধিক ছবি প্রকাশ করা হয়েছে।

হাইকমিশন জানায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাওয়ার পথে বাংলাদেশে যাত্রাবিরতি করেন। ৪ থেকে ৬ আগস্ট নমপেনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সৌজন্যমূলক এই বৈঠকে দুই মন্ত্রী একে অন্যকে বই উপহার দেন। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী প্রায় ৪০ মিনিট বিমানবন্দরে অবস্থান করেন।

পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে তার ট্রানজিটের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং বাংলাদেশের জনগণের প্রতি তার অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বিলাওয়াল বলেন, ‘বাংলাদেশের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সুস্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here