Home জাতীয় সামনে খুব কঠিন সময় আসছে: শামীম ওসমান

সামনে খুব কঠিন সময় আসছে: শামীম ওসমান

0
119

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, সামনে খুব কঠিন সময় আসছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরে আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালনা করছেন। এছাড়া আগামী চার মাস দেশ সংকটময় পরিস্থিতি থাকবে বলেও জানান তিনি।

বুধবার (২৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর শায়েস্তা খান রোডে জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে জেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার অনুরোধ করে সব ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার পরামর্শও দেন শামীম ওসমান।

কিছু রাজনীতিবিদদের সমালোচনা করে শামীম ওসমান বলেন, যারা টক শোতে বসে বাংলাদেশে শ্রীলংকার মতো পরিস্থিতি হবে বলে প্রচার করছেন তাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ আছে। এসব রাজনীতিবিদদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজের স্বার্থে রাজনীতি না করে দেশের স্বার্থে রাজনীতি করেন। আগে দেশের কথা ভাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিউনিটি পুলিশের সভাপতি প্রবীর সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি, জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক ও জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here