Home প্রধান খবর গ্রাহকদের সুখবর দিলো গ্রামীণফোন

গ্রাহকদের সুখবর দিলো গ্রামীণফোন

0
266

পঞ্চম প্রজন্মের মুঠোফোন সেবা ফাইভ-জি নেটওয়ার্ক চালু করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। মঙ্গলবার (২৬ জুলাই) নেট দুনিয়ায় ফাইভ-জি স্পিডে যাত্রা করে প্রতিষ্ঠানটি।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি নির্দিষ্ট স্পটে এ সেবা চালুর মাধ্যমে অপারেটরটি পথচলা শুরু করে। এর মাধ্যমে গ্রাহকের ফাইভ-জি সমর্থিত মুঠোফোনে এ সেবাটি পাওয়া যাবে বলে জানায় গ্রামীণফোন। তবে এর জন্য ডিভাইস প্যাচ প্রয়োজন হবে। এই সেবা শুরুর বিষয়টিকে গ্রামীণফোন ‘অনেকটা ট্রায়ালের মতো’ বলে অভিহিত করেছে।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর মোবাইল ফোন অপারেটর টেলিটক দেশের কয়েকটি জায়গায় (স্পটে) ফাইভ-জি চালু করে। পরীক্ষামূলকভাবে দেশের ৬টি জায়গায় (স্পটে) ফাইভ-জি চালু করে অপারেটরটি।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান-সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর জিপি হাউজের ইনোভেশন ল্যাবে ফাইভজি ট্রায়ালের অভিজ্ঞতা নেন। এ ইনোভেশন ল্যাবটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেখান থেকে ধাপে ধাপে ফাইভজি টেস্ট ও এর ব্যবহারিক অভিজ্ঞতার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। এর পাশাপাশি, প্রতিষ্ঠানটি শিগগিরই অন্যান্য বিভাগীয় শহরে ফাইভজি ট্রায়াল পরিচালনার পরিকল্পনা রয়েছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সম্ভাবনা উন্মোচনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যপূরণে আমরা ফাইভজি কানেক্টিভিটি ও এর ইউজ কেসের ট্রায়াল পরিচালনা করছি।

বর্তমানে আমরা দেশজুড়ে বিস্তৃত ফোরজি নেটওয়ার্ক শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি; একইসাথে, আমরা ভবিষ্যতের সক্ষমতা তৈরি, ফাইভজি ইকোসিস্টেম বিনির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, ব্লকচেইন ও রোবটিক্সের মাধ্যমে শিল্পখাতের জন্য বিভিন্ন সলিউশন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here