এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

ঢাকা: বন্যার কারণে স্থগিত হওয়া এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর।

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার (১৭ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে দীপু মনি নতুন এ তারিখ ঘোষণা করেন।

মন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আমরা এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরীক্ষা শুরু করতে পারবো।

দীপু মনি বলেন, সাধারণত এসএসসি পরীক্ষার ২ মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসএসসি পরীক্ষার দের মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হবে।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়।

এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *