Home জাতীয় পদ্মা সেতুতে মা-বোনের সঙ্গে উচ্ছ্বসিত জয়

পদ্মা সেতুতে মা-বোনের সঙ্গে উচ্ছ্বসিত জয়

0
114

ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে পদ্মা সেতু হয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্তানদের সঙ্গে পদ্মা সেতু দিয়ে গ্রামের বাড়িতে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর।

সোমবার (৪ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটে পৈত্রিক বাড়িতে প্রবেশ করেন তিনি। এর আগে সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে।

ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন শেখ হাসিনা। সে সময় মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ক্যামেরায় ছেলের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সজীব ওয়াজেদ জয় তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুর সাড়ে ১২টার দিকে এ ছবি পোস্ট করেছেন।

সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর প্রায় ৪০ মিনিট বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান।

সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর নিজে টোল দিয়ে সেতু পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পরে জাজিরা প্রান্ত থেকে আকাশপথে হেলিকপ্টারে করে ফেরেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here