পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

ঢাকা: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ জুলাই) ঢাকা থেকে এক টন আম পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

সূত্র জানায়, প্রতিবেশী দেশগুলোতে আম উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠানো হয়েছে। সোমবার (৪ জুলাই) পাঠানো আম ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করবে। এরপর আমগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্যও এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম উপহার পাঠিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবারও আম উপহার পাঠালেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। তবে গত বছর তৎকালীন প্রধানমন্ত্রীকে ‘হাঁড়িভাঙা’ আম পাঠালেও এবার কী জাতের আম পাঠানো হয়েছে তা এখনই জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *