Home প্রধান খবর সবার কাছে ক্ষমা চেয়ে হজে গেলেন শামীম ওসমান

সবার কাছে ক্ষমা চেয়ে হজে গেলেন শামীম ওসমান

0
101

সপরিবারে হজে যাওয়ার আগে সকলের কাছে ক্ষমা চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেছেন, আমি আগেও হজ করেছি। ফের সপরিবার হজে যাচ্ছি। আমি একজন মানুষ, মানুষ মাত্রই ভুল করে। যারা আমাকে পছন্দ করেন এবং অপছন্দ করেন, আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে ও আমার পরিবারকে ক্ষমা করে দেবেন।

আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সহিহভাবে হজ করে আল্লাহকে খুশি করতে পারি। পুরো পৃথিবীর মুমিনদের জন্য দোয়া করতে পারি। বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসীর জন্য মনপ্রাণ ভরে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে নেন। হজ থেকে ফিরে যেন আল্লাহর সৃষ্টির জন্য কাজ করতে পারি।

আমি শয়তানও না, ফেরেশতাও না। আমি মানুষ, স্বাভাবিকভাবেই আমার ভুল হতে পারে। তাই আমাকে ক্ষমা করে দেবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাই।

শনিবার সপরিবারে হজে যাওয়ার সময় এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আল্লাহওয়ালা মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি। উনি আমাদের আগামী প্রজন্মের জন্য সম্পদ। আমি যদি বেঁচে নাও থাকি, আপনারা উনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ও তার পরিবারকে হায়াতে তাইয়্যেবা দান করেন।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, জাতির পিতা স্বপ্ন দেখতেন- বাংলাদেশের মানুষ যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, এ দেশে যেন কোনো মানুষ গরিব না থাকে, সবার পেটে যেন ভাত থাকে, মাথার উপর যেন ছাদ থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তার বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ যেন তার এ স্বপ্ন পূরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here