চট্টগ্রামে জোনায়েদ সাকির ওপর হামলা, গাড়ি ভাঙচুর

চট্টগ্রাম: চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও তার রাজনৈতিক সহকর্মীদের ওপর হামলা হয়েছে। এতে জোনায়েদ সাকিসহ সাতজন আহত হয়েছেন। এ সময় তার ব্যক্তিগত বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (৭ জুন) বিকেল পৌনে ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬নং ওয়ার্ডের সামনে কিছু সংখ্যক যুবক তাকে মারধর করেন। হামলায় জোনায়েদ সাকির নাক দিয়ে রক্ত ঝরেছে। তিনি বাঁ হাতে আঘাত পেয়েছেন।

জোনায়েদ সাকি সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদুর্ঘটনায় আহতদের দেখতে চট্টগ্রামে আসনে। হামলার পর চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহত অন্যরা হলেন, গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি ও সদস্য সচিব ফরহাদ জামান, ছাত্র ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও জসীম উদ্দিন এবং সদস্য কামরুন নাহার ডলি।

এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন সাকি। তিনি বলেন, সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের দেখে ফিরে আসার পথে তার উপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালানো হয়।

ছাত্রলীগের পাঁচলাইশ থানার সাধারণ সম্পাদক রবিন হোসেন বলেন, হামলা করা করেছে আমরা জানি না। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *