স্পোর্টস আপডেট ডেস্ক: কোপা আমেরিকার পর এলো আরেকটি শিরোপা। লড়াইটা এক ম্যাচের, তবে ইউরো চ্যাম্পিয়ন শক্তিধর ইতালিকে হারিয়ে ট্রফি জয়- সহজ কথা নয়। তারও আবার যেভাবে এসেছে শিরোপা, তাতে তৃপ্তির ঢেকুর তোলাই স্বাভাবিক।
লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নের আন্তমহাদেশীয় লড়াই ‘ফিনালিসিমা’য় ৩-০ গোলে ইতালিকে হারিয়েছে আর্জেন্টিনা। দাপুটে জয়ের পরও নিজেদের দিকেই পূর্ণ মনোযোগ লিওনেল মেসির।
প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড গোল পাননি। লাউতারো মার্তিনেস, আনহেল দি মারিয়া ও পাউলো দিবালা স্কোরশিটে নাম তোলেন। নিজে না পারলেও লাউতারো ও দিবালার গোলের উৎস ছিলেন মেসি।
তাছাড়া ওয়েম্বলির ‘ফিনালিসিমা’য় ম্যাচসেরা হয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। শিরোপা উঁচিয়ে ধরার পর মেসি জানিয়েছেন, তারা যেকোনও প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে পারে।
প্রথমার্ধে ২টি গোল পেয়েছে আর্জেন্টিনা। তারপরও চোখ জুড়ানো ফুটবল হয়ে আছে দ্বিতীয়ার্ধ। মেসিও বিরতির পরের সময়টাকে আলাদা করে সামনে আনলেন, ‘দ্বিতীয়ার্ধ ছিল অসাধারণ। নিজেদের জায়গাগুলোতে আরও উন্নতির সুযোগ আছে, যেটা আমরা করছিও, এই ম্যাচেও যেটি হয়েছে। এই ম্যাচে আরও প্রদর্শিত হয়েছে, এই দলটি যেকোনও কিছুর জন্য প্রস্তুত। আমরা যে কারও বিপক্ষে লড়তে পারি।’
মেসি প্রথমে ইতালির বিপক্ষে ম্যাচটি নিয়ে নিজের সন্তুষ্টির কথা বলেছেন। আর্জেন্টিনা অধিনায়ক ইতালির বিপক্ষে কাল লা ফিনালিসিমায় নিজেদের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘সত্যি হচ্ছে, ফাইনাল ম্যাচটি আমাদের জন্য দারুণ কেটেছে। এখানে আর্জেন্টিনার সমর্থকে ভরা ছিল। আমরা জানতাম, চ্যাম্পিয়ন হলে দারুণ এক পরিবেশ তৈরি হবে।’
২৮ মিনিটে মেসির অসাধারণ এক ড্রিবলিং শেষে তাঁরই বক্সের মধ্য থেকে দেওয়া এক পাস থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। প্রথমার্ধেরই যোগ করা সময়ে মার্তিনেজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আনজেল দি মারিয়া। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মেসির পাস থেকে স্কোরলাইন ৩-০ করেন বদলি হিসেবে নামা পাওলো দিবালা।
দ্বিতীয়ার্ধে শেষ দিকে গিয়ে একটি মাত্র গোল পেলেও এই সময় ইতালির রক্ষণকে বেশ চাপে রেখেছিল আর্জেন্টিনা। দি মারিয়া-দিবালারা গোল মিসের মহড়া না দিলে আর ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা দেয়াল হিসেবে দাঁড়িয়ে না গেলে আর্জেন্টিনার জয়ের ব্যবধানটা হতে পারত আরও বড়।
দলের দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে মেসিরও বাড়তি তৃপ্তি আছে, ‘দ্বিতীয়ার্ধে আমরা অসাধারণ খেলেছি।’ এটা বলতে গিয়েই মেসি সমর্থকদের শুনিয়েছেন আশার বাণী, ‘আমরা ভালো থেকে আরও ভালো হচ্ছি। আমরা আরও উন্নতি করতে পারি। আজ আমরা আরও একবার দেখিয়েছি যে দলটি সবকিছুর জন্যই প্রস্তুত।’
কালকের ম্যাচটি নিয়ে আর্জেন্টিনা টানা ৩২ ম্যাচে অপরাজিত। এটাও মেসির কাছে অসাধারণ এক ব্যাপার, ‘জয়ের ধারায় থাকাটা খুব ভালো ব্যাপার। দলটি ম্যাচ হারে না। এটা ইতিবাচক বিষয়। আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে। এ ধারাটা ধরে রাখতে হবে। উন্নতি করে যেতে হবে। আমরা এটাই চাই।’
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এ মাসে আরও একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। রোববার রাতে তারা নামছে এস্তোনিয়ার বিপক্ষে।
সে জন্যে লন্ডন থেকে স্পেনের পামপ্লোনা যাচ্ছে মেসির দল। সেখানে ওসাসুনার মাঠে প্রীতি ম্যাচ খেলতে নামবে তারা।
