Home জাতীয় টুকুকে সভাপতি করে যুবদলের নতুন কমিটি ঘোষণা

টুকুকে সভাপতি করে যুবদলের নতুন কমিটি ঘোষণা

0
76

ঢাকা: সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি, মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৭ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি-মামুন হাসান, সহ-সভাপতি-নুরুল ইসলাম নয়ন,সাধারণ সম্পাদক-মোনায়েম মুন্না, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক-শফিকুল ইসলাম মিল্টন, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক-গোলাম মওলা শাহীন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক-ইসাহাক সরকার এবং দফতর সম্পাদক (সহ-সভাপতির পদ মর্যাদায়) পদে কামরুজ্জামান দুলাল রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here