Home প্রধান খবর বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া আইসিইউতে

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া আইসিইউতে

0
138

নজর২৪, ঢাকা- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গুরুতর অসুস্থ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে তাঁকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

 

তিনি বলেন, রফিকুল ইসলাম মিয়া বর্তমানে আইসিইউতে আছেন। নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শফিকুল আলমের অধীনে তার চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন পরিবার।

 

বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির স্থায়ী কমিটির বৈঠকগুলোতে উপস্থিত থাকতে পারেননি । অসুস্থতার কারণে ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here