সুনামগঞ্জে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ শিশুর

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচ জন। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ি হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সুন্দরপাহাড়ি গ্রামের আজিজ মিয়ার ছেলে আমিরুল ইসলাম (১২), একই এলাকার ফজর আহমেদের মেয়ে লিপি আক্তার (১৩) ও আব্দুল হেকিমের মেয়ে তাউহিদা আক্তার (১৩)।

তাহিরপুরের বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, পাহাড়ি ঢলে বাদাম খেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় সুন্দর পাহাড়ি গ্রামের বাদাম চাষিরা পরিবারের শিশু মহিলাসহ সবাইকে নিয়ে বাদাম তুলতে যান। দুপুর ১২টায় ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই গ্রামের তিন শিশুর মৃত্যু ঘটে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতদের তাহিরপুর, বাদাঘাট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ‘ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের হাতে পাঁচ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *