Home কৃষি, অর্থ ও বাণিজ্য সবার ক্রয় ক্ষমতার মধ্যে স্বর্ণ আনলেন সাকিব

সবার ক্রয় ক্ষমতার মধ্যে স্বর্ণ আনলেন সাকিব

0
258

বিশ্ব ক্রিকেটের এক নম্বর অল রাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটে যেমন নিজেকে সব চেয়ে উঁচু স্থানে নিয়ে গিয়েছেন, তেমনি ব্যবসায়ী হিসেবেও কুড়িয়েছেন সুনাম। হোটেল ব্যবসা থেকে অ্যাগ্রো ফার্মের পর এবার সাকিবের নতুন পদচারণা স্বর্ণ ব্যবসায়। সাকিবের এই উদ্যোগটির সাথে যৌথভাবে রয়েছে বাংলাদেশের লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস।

শুক্রবার (২২ এপ্রিল) নিজের স্বর্ণ ব্যবসার উদ্বোধন করেন তিনি। বাংলাদেশে এই প্রথম সর্বসাধারণ ক্রেতাদের কথা মাথায় রেখে ১ গ্রামের স্বর্ণের বার বাজারে আনলেন দেশসেরা এই অলরাউন্ডার। অতি টেকসই এই স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৭৫ টাকা।

বনানীতে সাংবাদিক সম্মেলন ডেকে নিজের স্বর্ণের কোম্পানি এবং প্রোডাক্ট উন্মোচন করেছেন সাকিব এবং তার অংশীদাররা। রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ লিমিটেডের অধীনে কিউরিয়াসের (QRIUS) আউটলেটে নিজেদের স্বর্ণের বার এবং অন্যান্য প্রোডাক্ট আনতে যাচ্ছে কোম্পানিটি।

নিজের নতুন এই উদ্যোগের কথা বলার সময় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমাদের দেশে এক সময় বিভিন্ন উৎসব বা আনন্দের মুহূর্তে সোনা উপহার দেওয়ার রেওয়াজ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এবং সোনার দাম বৃদ্ধির কারণে তা বদলে গেছে। সঠিক গুণমান নিশ্চিত করে সমাজের প্রতিটি মানুষের কাছে স্বর্ণ সহজলভ্য করতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমরা এই ব্যবস্থা করেছি।’

এই স্বর্ণ প্রতিগ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৭৫ টাকা। এটি ১ গ্রাম, ২.৫ গ্রাম, ৫ গ্রাম, ১০ গ্রাম, ১ তোলা, ১ আউন্স, ১০০ গ্রাম আকারে বাজারে পাওয়া যাচ্ছে।

এদিন সাকিবের কাছে জানতে চাওয়া হয়, মানুষ কেন স্বর্ণ কিনবে এবং তার কোম্পানি থেকেই? এর উত্তরে সাকিব বলেন, ‘শেষ ১০০ বছরের রেকর্ড দেখেন, অন্য কিছুর দাম কমলেও স্বর্ণের দাম কমেনি। তাই টাকার নিরাপত্তার জন্য স্বর্ণ কিনতে পারে। আবার গিফট দেওয়ার জন্য নিতে পারে। আমাদের কোম্পানিতে সকল মানুষের সাধ্যের মধ্যে স্বর্ণ কিনতে পাওয়া যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here