ইলিয়াস আলীর গুম নিয়ে নেত্র নিউজের তথ্য ভিত্তিহীন: র‍্যাব

সুইডেন থেকে প্রকাশিত নেত্র নিউজের এক প্রতিবেদনে, ‘ইলিয়াস আলীর গুমের সঙ্গে র‌্যাবের কর্মকর্তারা জড়িত’ সংবাদ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, নেত্র নিউজে র‌্যাবকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি নেতা ইলিয়াস আলীকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন তার স্ত্রী আমাদের কাছে এসেছেন। আমরা তাকে সর্বোচ্চ আইনি সহযোগিতা দিয়েছি। তিনি যখন যে সন্দেহ পোষণ করেছেন, যখনই কোনো তথ্য দিয়েছেন, আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। এখনও তার স্ত্রীকে সহায়তা দিয়ে যাচ্ছে র‌্যাব।

র‌্যাবের সবধরনের অভিযান আইন মেনে করা হয় উল্লেখ করে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‌্যাব একটি আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাবের সব অভিযান আইন মেনে করা হয়। প্রকাশিত সংবাদটিতে যেসব তথ্য উপাত্ত প্রচারিত হয়েছে তা সবই ভিত্তিহীন। এটাই আমাদের বক্তব্য। কারণ এখানে যেভাবে তথ্য দেখিয়েছে বিষয়টি আসলে সঠিক না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *