Home ধর্ম ও জীবন দুই যুগ ধরে বিনা বেতনে আজান দেন হেলাল মোল্লা

দুই যুগ ধরে বিনা বেতনে আজান দেন হেলাল মোল্লা

0
153

মুন্সীগঞ্জ: মুসল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজের আহ্বান জানায় মুয়াজ্জিন। মুয়াজ্জিনের আহ্বানে দূর হয় মানুষের গাফলতি। সাধারণত মসজিদগুলোতে বেতনসহ মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়।

কিন্তু গ্রাম বাংলার বহু মসজিদে দ্বিনপ্রাণ বহু মানুষ বিনা বেতনে বা নামমাত্র বেতনে আজান দেন বছরের পর বছর।

তেমনি একজন মুন্সীগঞ্জের হেলাল মোল্লা। তিনি দুই যুগেরও বেশি সময় ধরে বিনা বেতনে আজান দিচ্ছেন জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগরের বাহেরচর আব্দুস সালাম জামে মসজিদে।

হেলাল মোল্লার বয়স প্রায় ৮০ বছর। মসজিদে আজান দিতে শুরু করেছেন ১৯৯৮ সাল থেকে। নিজের ভালো লাগা ও মুসল্লিদের উৎসাহ থেকে আজান দিতে শুরু করেন তিনি এবং আজান দিতে চান আগামীর দিনগুলোতেও। তিনি বলেন, ‘যত দিন আল্লাহ শরীর সুস্থ রাখবেন এবং পায়ে হেঁটে মসজিদে যেতে পারব, তত দিন আজান দিয়ে যাব। ইনশাআল্লাহ!’ তিনি আরো বলেন, ‘আমি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ও কিয়ামতের দিন মুক্তির আশায় আজান দিয়ে যাচ্ছি। আল্লাহ যদি কবুল করেন।

হেলাল মোল্লার আজান সম্পর্কে জানতে চাইলে সেকেন্দার আলী নামের এক মুসল্লি বলেন, হেলাল সাহেবকে আমরা শৈশব থেকেই আজান দিতে দেখছি। দীর্ঘদিন ধরে তিনি বিনা পারিশ্রমিকে আজান দিয়ে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here