ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, নোবিপ্রবির দুই ছাত্র বহিষ্কার

নজর২৪, নোয়াখালী- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (স.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের হলের সিট বাতিল করা হয়েছে।

 

বহিষ্কৃত দুইজন হলো ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থানা বিভাগের শিক্ষার্থী প্রতীক মজুমদার এবং একই শিক্ষাবর্ষের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী পাল দীপ্ত।

 

বুধবার (২৮ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে ও শৃঙ্খলাবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আ’ঘাত এনে হযরত মুহাম্মদ (সঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় অভিযুক্ত দুজন শিক্ষার্থীকে সাময়িক ভাবে বহিষ্কার এবং হলের সিট বাতিল করা হয়েছে। বাংলাদেশ সরকারের আইন মোতাবেক দ’ণ্ড’নীয় অপ’রাধ বিধায় এরুপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা এবং আই.সি.টি আ’ইনে মামলা করা হবে না সে বিষয়ে আগামী ২ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রার বরাবর কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *