এবার হরতালের ডাক দিলেন ডা. জাফরুল্লাহ

আগামী ২৮ মার্চ অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রর ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী। দ্রব্যমূল্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এই হরতাল কর্মসূচি আহ্বান করেন তিনি।

শুক্রবার (১১ মার্চ) বিকেল চারটার দিকে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় আনতে হবে, ভর্তুকি মূল্যে দরিদ্র ২ কোটি পরিবারকে নিয়মিত রেশম দিতে হবে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যবসায়ীক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থান নিতে হবে। এই তিন দাবিতে সংবাদ সম্মেলন করেন জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, জনগণের কথা সরকারের কানে প্রবেশের জন্য আগামী ২৮ মার্চ সকল রাজনৈতিক দলের, সকল মানুষের উচিত শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা।

সব শ্রমজীবী মানুষের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ২৮ তারিখ বাসার বাইরে বের হবেন না। বের হলেও হরতালে যোগ দেয়ার জন্য বের হবেন। সবাই মিলে দল মত নির্বিশেষে যে যেভাবে পারেন ২৮ মার্চ এই হারতাল পালন করেন।

এই বীর মুক্তিযোদ্ধা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের আধা বেলারর জন্য রাস্তায় নামা দরকার। আপনাদের কষ্ট হবে, তারপরও অনুরোধ করছি আধা বেলা কষ্ট করেন। সরকারের নিরাপত্তা বাহিনীকে বলবো, অতীতের মতো হরতালের সময় নিজেরা গাড়ি ভেঙে আমাদের ওপর দায় চাপাবেন না।

এরআগে আগামী ২৮ মার্চ অর্ধবেলা হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। ভোজ্যতেল, চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস বিদ্যুৎ পানির মূল্যবৃদ্ধির ‘অপতৎপরতা’ বন্ধের দাবিতে সারাদেশে এই হরতালের ডাক দেয় তারা।

শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল হবে। কর্মসূচি সফল করতে সোমবার থেকে ২৭ মার্চ সারা দেশে সভা, সমাবেশ, পদযাত্রা, মিছিল, বিক্ষোভ ও প্রচারপত্র বিলি করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *