Home প্রধান খবর ৩৭টি ওয়াকিটকি দিয়ে ১২ কি.মি. পর্যন্ত যোগাযোগ রাখতেন এরফান সেলিম

৩৭টি ওয়াকিটকি দিয়ে ১২ কি.মি. পর্যন্ত যোগাযোগ রাখতেন এরফান সেলিম

0
120

নজর২৪, ঢাকা- ঢাকা-৭ আস‌নের সরকার দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বা‌ড়ি‌তে অভিযান চা‌লি‌য়ে আ’গ্নেয়া’স্ত্র, ম’দ, বি’য়ার ও ওয়া‌কিট‌কিসহ বিপুল প‌রিমান নিরাপত্তা সরঞ্জাম উদ্ধার ক‌রেছে র‌্যাব।

 

সোমবার দুপুর ১টা থে‌কে সা‌ড়ে ৩টা পর্যন্ত চকবাজা‌রের ২৬ নম্বর দেবীদাস ঘাট লেনের বা‌ড়ি‌তে অভিযান চা‌লি‌য়ে সাংসদপুত্র মোহাম্মদ এরফান সে‌লিম‌কে আ’টক করা কা‌লে বা‌ড়ি তল্লা‌শি চা‌লি‌য়ে ওইসব দ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট স‌রোয়ার আলম।

 

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, চকবাজা‌রের ২৬ নম্বর দেবীদাস ঘাট লে‌নের ওই বা‌ড়ির চতুর্থ ও পঞ্চম তলাটি ডু‌প্লেক্স সি‌স্টে‌মে নির্মাণ করা হ‌য়ে‌ছে। ৪র্থ তলার উত্তর কর্ণা‌রের রুম‌টি‌তে বসবাস কর‌তেন এম‌পি পুত্র এরফান সে‌লিম।

 

অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ না হলেও যেসব অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তারমধ্যে রয়েছে- ৩৭টি ওয়াকিটকি ও ৫টি ভিপিএস মেশিন, যা দিয়ে ৫ থেকে ১২ কিলোমিটার নেটওয়ার্কে কথা বলা যায়। এছাড়া পুলিশের ১টি হ্যা’ন্ডক্যা’প, ১টি একনলা বন্দু’ক, ১টি বিদেশি পি’স্তল। পি’স্তলের ম্যাগজিনে গু’লি লোড করা ছিল। ১ টি ব্রিফ’কেস যা ভিআইপি নিরাপত্তায় ব্যবহার করা হয়। এছাড়াও বি’য়ার ক্যান ১২টি ও ১২টা বোতল বিদেশি ম’দ উদ্ধার করা হয়েছে।

 

র‌্যাবের জি’জ্ঞা’সাবাদে এরফান সেলিম জানিয়েছেন, ওয়াকিটকির মাধ্যমে তিনি তার বাসার আশপাশের পাঁচ থেকে ১২ কিলোমিটারের মধ্যে থাকা নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে কথাবার্তা এবং যোগাযোগ রাখতেন।

 

ইরফান ও তার সহযোগীদের হাতে নৌবাহিনীর এক কর্মকর্তা মা’রধরে’র শি;কার হওয়ার জের ধরে সোমবার দুপুরে পুরান ঢাকার সোয়ারিঘাটের দেবদাস লেনে হাজী সেলিমের বাড়ি ঘে’রাও করে অভিযান শুরু করে র‌্যাব।

 

র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, সেখানে একটি বিদেশি পি’স্তল, গু’লি, একটি এয়া’রগান, ৩৭টি ওয়াকিটকি, একটি হা’তকড়া এবং বিদেশি ম’দ ও বিয়া’র পাওয়া গেছে।

 

“আ’গ্নেয়া’স্ত্রের কোনো লাইসেন্স নেই। আর ওয়াকিটকিগুলোও অবৈ’ধ, কালো রঙের এসব ওয়া’কিটকি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করতে পারেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here