Home আন্তর্জাতিক বাংলাদেশি হ্যাকারদের হাম’লায় বিপর্যস্ত ফ্রান্স, জরুরি সাইবার অ্যালার্ট জারি

বাংলাদেশি হ্যাকারদের হাম’লায় বিপর্যস্ত ফ্রান্স, জরুরি সাইবার অ্যালার্ট জারি

0
87

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক- মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ফ্রান্সের বেশ কিছু বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা। হ্যাকারদের আক্র’মণে বিপর্যস্ত ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। ফলে বাধ্য হয়ে দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে।

 

জানা গেছে, বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ ওই হাম’লা চালায়। একইসঙ্গে বিভিন্ন দেশের হ্যাকাররাও অংশ নেয়। তাদের ক্রমাগত আক্র’মণে বিপর্যস্ত হয়ে পড়ে ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। গত শনিবার মধ্যরাতের পর থেকে ফ্রান্সে সাইবার হাম’লার চালানো হয় বলে ‘সাইবার ৭১’ কমিউনিটির কয়েকজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

 

হাম’লার শিকার হওয়ার ওইসব ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে, সেগুলোতে প্রকৃত কনটেন্ট দেখা যাচ্ছে না। বরং হ্যাকারদের একটি বার্তা দেখাচ্ছে। তা হলো, মহানবীকে (সা.) নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতি’বাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হা’মলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না, এই রকম হা’মলা চলতেই থাকবে।

 

এছাড়া ‘সাইবার ৭১’- এর ফেসবুক পেজেও হাম’লার বিষয়টি স্বীকার করা হয়েছে।

 

সেখানে বলা হয়েছে, যে দেশে আমাদের রাসুলকে (সা.) নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসুলের সম্মানে সংগীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্র’মণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্র’মণ পরিচালনা করেছে ‘সাইবার ৭১’ ফ্রান্স এই ন্যক্কা’রজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্র’মণ চলতেই থাকবে। সবার আক্র’মণই আমরা আপনাদের জন্য আপডেট করতে থাকব।

 

‘সাইবার ৭১’ হ্যাকিং কমিউনিটির একজন সদস্য সংবাদমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ৪০ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে আক্র’মণ চালানো হয়েছে। তিনি বলেন, সব আমরা প্রকাশ করিনি এখনও। সর্বশেষ মোট ৮টি ওয়েবসাইট প্রকাশ করেছি আমাদের অফিশিয়াল পেজে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদকে (সা.) অবমাননা করার প্রতি’বাদে এই সাইবার আক্র’মণ করা হয়েছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি সেগুলোতেও হাম’লা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here