Home প্রধান খবর আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ: ব্রিটিশ হাইকমিশনার

আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ: ব্রিটিশ হাইকমিশনার

0
109

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল প্রতিনিধি- বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, রোহিঙ্গা সমস্যা একটি মারা’ত্মক আন্তর্জাতিক সমস্যা। এ সমস্যায় বাংলাদেশ অসাধারণ মানবিকতা দেখিয়েছে তাতে আমরা দেশটির প্রতি কৃতজ্ঞ।

 

রোববার (২৫ অক্টোবর) সকালে ১০টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহা (আরপি) বাড়ির শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় আমরা বাংলাদেশের পাশে আছি। আমরা এই সংকট মোকা’বিলায় দ্বিতীয় বৃহত্তর মানবিক সহায়তা প্রদানকারী।

 

তিনি বলেন, বাংলাদেশ অত্যন্ত মহৎ একটি কাজ করেছে। আমরা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টার পাশাপাশি আমরা সব সময় তাদেরকে মায়ানমারে ফিরিয়ে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে যাবো।

 

পূজা উৎসবে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল।

 

এসময় অন্যান্যের মধ্যে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহীনুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জুবায়ের হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম অনিমেষ ভৌমিক, কুমুদিনী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here